নিজস্ব প্রতিবেদক | ০৫:৩০ পিএম, ২০২৪-০৬-০৮
উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ কর্তৃক ডাকা সড়ক অবরোধের কারনে রাঙামাটির সাজেকে অন্তত তিন শতাধিক পর্যটক প্রায় ৭ ঘন্টা আটকা পড়ে। শনিবার সকাল থেকে অবরোধের কারণে সাজেক থেকে কোনো গাড়ি ছেড়ে আসতে পারেনি।
সকালে অবরোধের সমর্থনে খাগড়াছড়ি-সাজেক, বাঘাইহাট-সাজেক সড়কের বিভিন্ন অংশে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ পালন করে ইউপিডিএফ। অবরোধের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মন জানান, অবরোধরে ফলে সাজেকে প্রায় তিন শাতাধিক পর্যটক আটকে ছিল। তবে অবরোধ প্রত্যাহার হয়ে যাওয়ায় পর্যটকরা নিজ গন্তব্যে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এ উপজেলা পরিষদের ভোট ২৯ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে সেসময় নির্বাচন স্থগিত করা হয়। এরপর ৯ জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এবারও নির্বাচনের আগেরদিন শনিবার (৮ জুন) বৈরি আবহাওয়া ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন স্থগিত করেছে ইসি।
সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জরুরি বৈঠকের পর নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সড়ক ও নৌপথ অবরোধের কারণে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে পরে কখন এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তা এ সময় জানানো হয়নি।
বাঘাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন দুজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী লড়ছেন। চেয়ারম্যান পদে লড়ছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) সমর্থিত বর্তমান চেয়ারম্যান সুদর্শন চাকমা ঘোড়া প্রতীক নিয়ে অপরপ্রার্থী আওয়ামী লীগ নেতা ইতিময় চাকমা অলিভ আনারস প্রতীক নিয়ে ভোটযুদ্ধে লড়ছেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited